1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড, হতাহত হয়নি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭০৭ বার দেখা হয়েছে

মোঃ সোলায়মান হাওলাদার ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় নলছিটির মল্লিকপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে লঞ্চের সামনের নিচে ফাটল ধরায় যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙ্গর করা হয়েছে।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান জানান, নদীতে লঞ্চ ও বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। বাল্কহেডে যারা ছিলেন তারা সাঁতরে তীরে উঠে গেছেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, লঞ্চটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে এমভি পূবালী নামের আরেকটি লঞ্চ আসার পর যাত্রীরা তাতে করে গন্তব্যে রওনা দেন।

বাল্কহেডের কর্তৃপক্ষ যদি কোনো অভিযোগ দেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০