1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রূপগঞ্জ ইউপি আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী উৎযাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮৩৮ বার দেখা হয়েছে

শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি`র নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছে।
১৭ ই মার্চ রোজ বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর রাজনৈতিক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ জন্মদিন উৎযাপন করেন নেতাকর্মীরা। এসময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশের গৌরব অর্জন করতে পেরেছে।বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেতে সক্ষম হয়েছেন।এসয়ম উপস্থিতি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার,রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রূপগঞ্জ ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি জিন্নাত জাহান জিছান,আওয়ামিলীগ নেতা আব্দুল সালাম, মনির হোসেন, নবি হোসেন, মুরাদ হাছান, যুবলীগ নেতা, আবু তাহের,শরাফত আলী, নুরুজ্জামান, ফরিদ উদ্দিন, মামুন,রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাছান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০