1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে অটোরিক্সা চোরাই চক্রের দুই সদস্য গ্রেফতার, চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯৪৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইক) চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। এসময় একটি চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় একজনকে উপজেলার রামচন্দ্রপুর বাজার অপরজনজে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার নিলক্ষী গ্রাম থেকে আটক করা হয়।
আটককৃত চোরাই চক্রের সদস্যরা হলো ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রামের মাইনউদ্দিন মিয়ার ছেলে সাকিব(২৩) ও মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন উত্তর বাখরাবাদ গ্রামের তারা মিয়ার ছেলে ছোট মিয়া ওরফে সুমন(৪৮)।
জানা যায়, কয়েকদিন পূর্বে রামচন্দ্রপুর বাজার থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইক) চুরি হয়। অটোরিক্সা চুরি হওয়ার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরা বাজার থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে অটোরিক্সা চুরির সাথে জড়িত সন্দেহে সাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সাকিব অটোরিক্সা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথমতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার নিলক্ষী গ্রাম থেকে ধর্ষন চুরি ও নাশকতাসহ একাধিক মামলার আসামী ছোট মিয়া ওরফে সুমনকে গ্রেফতার করে। এসময় তার হেফাজতে থাকা একটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, একটি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ ধর্ষন, চুরি ও নাশকতাসহ একাধিক একাধিক মামলার আসামি ছোট মিয়া ও তার এক সহযোগিকে আটক করে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০