1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৭০৬ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আলী আশ্রাফ ভূইয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭টি বসত ঘর ও ঘরে থাকা নগদ অর্থ, ৩টি গরু, ২টি ছাগল, হাঁসমুরগি, আসবারপত্র পুঁড়ে অন্তত ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্থদের। বুধবার মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে আলী আশ্রাফ ভূইয়ার ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ীর লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু কিছু বুঝে উঠার আগে আগুন মহুর্তের মধ্যে পাশ্ববর্তী আলী আকবর ভূইয়া ও আক্তার হোসেন ভূইয়ার ঘরসহ ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসলেও ঘরে থাকা নগদ অর্থ, গরু, ছাগল, হাঁসমুরগি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় আতিউর রহমান ভূইয়া জানান, আমরা সবাই গ্রামের মাহফিলে ছিলাম এমন সময় শুনি কারেন্টে আগুন লাগছে। তখন আমরা সাথে সাথে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেই তারা আসলেও ভালো রাস্তা না থাকায় ঘটনাস্থলে যেতে পানেনি।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা বলেন, যার মাধ্যমে আমরা অগ্নিকান্ডের খবর পেয়েছিলাম তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই আমাদের জানায় আগুন নিয়ন্ত্রেনে চলে এসেছে। পরে আমরা আমাদের কন্টোলের সাথে কথা বলে চলে আসি।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ। এসময় তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতির পরিমান ও ক্ষতিগ্রস্থ্য পরিবারের তালিকা করা হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০