1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে জমকালো আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৭৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
‘টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক নারী দিবসে এ গল্প শুনালেন তাছলিমা। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ও শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। বিশেষ অতিথী হয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, নারী ফোরামের প্রধান পৃষ্ঠ পোষক ও স্থানীয় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। তাছাড়া নারী ফোরামের ত্রিশ সদস্যকে নিজস্ব তহবিল থেকে সেলাই মেশিন ও অসহায় পাঁচ জনকে দশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা প্রনোদনা দেন এমপি। আলোচনা অনুষ্ঠান শেষে, সংসদ সদস্য, জেলা প্রশাসক ও নব্য নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা কোরেরপাড় আদর্শ ডিগ্রী কলেজের হাইজিন কর্ণার ও ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০