1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রূপগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৯৭ বার দেখা হয়েছে

শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন সেতু এলাকা থেকে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১ সিপিসি ৩ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১ টি পিকআপ জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায়। পূর্বাচল সিপিসি ৩ এর কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব(এক্স,পিপিএম,বিএন) জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)“চলো যাই যুদ্ধে মাদকের বিরদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ০৭ মার্চ সোমবার র‌্যাব-১, এর সিপিসি ৩ পূর্বাচল’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ টোল পয়েন্ট সংলগ্ন “মায়ার বাড়িতে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মিয়াপুর এলাকার ওমর ফারুকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ফয়েজ (৩৩)কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ১৪৫ বোতল ফেন্সিডিল, ০১ টি পিকআপ, ০১ টি মোবাইল ফোন ও ০১ টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০