1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বুড়িচংয়ে নবাগত (ইউএনও) হালিমা খাতুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৮৪৩ বার দেখা হয়েছে

মোঃ তরিকুল ইসলাম তরুন কুমিল্লা থেকেঃ

কুমিল্লার বুড়িচংয়ে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে হালিমা খাতুন যোগদান করেছেন। রবিবার(৬ মার্চ ) তিনি যোগদান পূর্বক অফিস কার্যক্রম সম্পন্ন করেন। জানা যায়- হালিমা খাতুন ২০১৩ খ্রি. সনের ১৫ জানুয়ারি ঢাকার আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগে সহকারী প্রধান পদে প্রথম চাকুরি জীবন শুরু করেন।

পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সহ স্বাস্থ্য ও সেবা বিভাগে সুনামের সাথে চাকুরি সম্পন্ন করে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে চাকুরি করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় গত ৪ এপ্রিল ২০২০ খ্রি. উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। নাসির নগর থেকে গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি.বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান পূর্বক ৬ মার্চ তিনি প্রথম অফিস কার্যক্রম সম্পন্ন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জননী। তার স্বামী এড. মোঃ রফিকুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন খ্যাতনামা আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন সরকারের ভিশন মিশন বাস্তবায়নের পাশাপাশি বুড়িচং উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।এদিকে নবাগত ইউএনও এর প্রথম কর্ম দিবসে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলার ৯ ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ,ইউনিয়ন পরিষদ সচিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০