1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সাপাহারে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৬৪২ বার দেখা হয়েছে

এনামুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চচত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জিরো পয়েন্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থাপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চয়ালী সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, জেলা পরিষদ সদস্য ফাইমা বেগম, সৃষ্টি একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ইস্ফাত জেরীন মিনা, সমাজসেবক নুরুল হক মাস্টার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০