1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে ১০টি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৪৫৫ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে মোহাম্মদ মাসুদ (৪৪) নামে এক ব্যাক্তিকে ১০টি গাঁজার
গাছসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ মাসুদ উপজেলার নবীপুর
পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগম ও
মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে।
রোববার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজার গাছগুলো
জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর মুরাদনগর থানার এসআই
জাহাঙ্গীর, এসআই আবু হেনা মোঃ মোস্তফা রেজা, এসআই সফিকুল ইসলাম,
এসআই হামিদুল ইসলাম, এএসআই আতিকসহ সঙ্গীয় ফোর্স উপজেলার নবীপুর
পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ীর ছাদে
অভিযান চালিয়ে ১০টি গাঁজার গাছ জব্দ করে। এসময় বাড়ীর ছাদে গাঁজার চাষ,
সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ওই মহিলা ইউপি সদস্যর ছেলে মোহাম্মদ মাসুদকে
গ্রেপ্তার করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নিজ বাড়ীর
ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ এনে মাসুদের বিরুদ্ধে মামলা
দায়ের করা হয়েছে। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে
পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০