1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে ১০কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯৮৬ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে ১০কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক
করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের
নিমাইকান্দিস্থ মুরাদনগর খাদ্য গুদামের সামনে থেকে তাদেরকে আটক করে থানা
পুলিশ।
আটককৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শরাতল
গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী আয়েশা খাতুন (৫০), একই গ্রামের মৃত
রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম (৫৪)।
জানা যায়, আখাউড়া সীমান্ত এলাকা থেকে একটি গাঁজার বড় চালান নিয়ে
মাদক কারবারী চক্র ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নিমাইকান্দিস্থ মুরাদনগর খাদ্য গুদামের
সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আবু
হেনা মোস্তফা রেজা, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম এএসআই হানিফ, বেলাল
হোসেন, বেদার হাওলাদারসহ একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০কেজি
গাঁজা উদ্ধারসহ আয়েশা ও রাশিদা বেগম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক
করতে সক্ষম হয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম বলেন আমাদের মাননীয়
পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা ‘হয় মাদক ছাড়ো, না হয় কুমিল্লা
ছাড়ো’ এর ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স
নীতিতে কাজ করে যাচ্ছি। এর ফলশ্রæতিতে আজ গাঁজার একটি বড় চালান
উদ্ধারসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে
কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০