1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাদার সখের কেনা মোটর সাইকেল কেড়ে নিল কলেজ ছাত্রের প্রান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নাতি কলেজে ভর্তি হয়েছে এই খুশিতে দাদা শনিবার বিকেলে একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন না তিকে। সেই মোটরসাইকেল নিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই বন্ধুসহ গোমতী নদীর পাড় গিয়েছে ঘুরতে নাতি মাফি। সজোরে চালাতে গিয়ে রাত ৯টায় আইল্যান্ডে পড়ে মোটরসাইকেল উল্টে মারাত্মক আহত হয় তিন বন্ধু। পড়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র ফারহান আঞ্জুম মাফি(১৭)কে মৃত ঘোষনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান।

দাদার সখের মোটরসাইকেল পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কেড়ে নিল মেধাবী এই ছাত্রের প্রাণ। অপর দুই বন্ধুও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত মাফির পিতা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল এ কথা নিশ্চিত করেছেন।
নিহত মাফির পরিবার জানায়, মাফি এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এস এস সি পরীক্ষায় পাস করে কুমিল্লা নগরীর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। নাতি কলেজে ভর্তি হওয়ার খুশিতে তার ছোট দাদা ২৬ ফেব্রুয়ারি শনিবার তাকে একটি মোটরসাইকেল কিনে দেয়। দাদার মোটরসাইকেল পেয়ে খুশিতে দুই বন্ধুকে নিয়ে রোববার সন্ধ্যায় গোমতীর পাড় ঘুরতে যায় তারা। । এ সময় কলেজ ছাত্র মাফি মোটরসাইকেল চালাচ্ছিল। ঘুরাঘুরি করে শহরে আসার পথে রাত ৯টায় বিবির বাজার রোডস্থ কালাপীর মাজার শরীফের সামনের আইল্যান্ডে এসে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে চালক মাফিসহ তার দুই বন্ধু মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পরেই কর্তব্যরত চিকিৎসক মাফিকে মৃত্যু ঘোষনা করে। মাফি কুমিল্লা নগরীর নজরুল এভিনিউস্থ এলাকার কবি দীপ্র আজাদ কাজলের এক ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড়।
আহত দুই মোটরসাইকেল আরোহী হলো, নগরীর বজ্রপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. রাজু (১৭) ও নজরুল এভিনিউ এলাকার আমিন মিয়ার ছেলে কুমিল্লা মর্ডান স্কুলের দশম শ্রেণীর ছাত্র ইফতি। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কলেজ ছাত্র মাফির মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে আসে। নগরীর বিভিন্ন পেশার নেতৃবৃন্দ কবি কাজলের বাসভবনে ছুটে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০