1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০০ লিটার দেশি মদসহ আটক ৮

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০০ লিটার দেশি মদসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম বাজারের মুচিপট্টিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো: চৌদ্দগ্রাম বাজারের মৃত বাবুলালের ছেলে মন্টু রবিদাস, মন্টু রবিদাসের ছেলে রিপন রবিদাস, গোপি রবিদাসের ছেলে রাজু রবিদাস, চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের অলিউর রহমানের ছেলে স্বপন, বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন, ঘোলপাশা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম, পৌরসভাধিন শ্রীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দয়াল হোসেন, আলী আকবরের ছেলে খোরশেদ আলম।
জানা গেছে, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা নির্দেশনায় থানার এসআই তোফায়েল আহমেদের নেতৃত্বে এএসআই আরিফুর মাওলা ও ইয়াছিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীসহ আটজনকে আটক করে। এ সময় ৫০০ লিটার চোলাই মদ ও দেশি মাদক প্রক্রিয়াজাত করণের সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ আটজনকে আটক করা হয়। অপর দুইজন মাদক মামলার আসামী, বাকী চারজন মাদক সেবনকারী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে। রোববার সকালে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০