1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়া শাজাহানপুরে বার্মিজ চাকুসহ ছিনতাইকারী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৪ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুর থানায় আতিকুল ইসলাম (২৮) নামে এক ছিনতাইকারীকে বার্মিজ চাকুসহ আটক করা হয়েছে। ছিনতাইকারী আতিকুল ইসলাম উপজেলার চোপীনগর ইউনিয়নের বিহিগ্রাম পূর্বপাড়ার আজাহার আলীর ছেলে ।গত ২৫ ফেব্রুয়ারী শুক্রবার রাত্রি অনুমান ০৯.৩০ ঘটিকায় আসামী শাজাহানপুর থানার জামালপুর গ্রামে ডোমিনো স্কুলের রাস্তার পশ্চিমপাশে শেরপুর হতে আসা একটি সিএনজিতে থাকা মহিলার লেডিস ব্যাগ ( ১০ হাজার টাকা, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র সহ) ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে চলে যায়। স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এস আই শামীম হাসান, এস আই গোলাম রসুল, এ এস আই মানিকুজ্জামান ও ফোর্সসহ দ্রুত আসামী আতিকুল ইসলাম কে আটক করে। এ সময় পুলিশ আসামীর নিকট হতে ছিনতাই করা লেডিস ব্যাগ, ব্যাগে থাকা ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। আসামীর ছিনতাইয়ের জন্য ব্যবহৃত মোটরসাইকেল, বার্মিজ চাকু, মোবাইল ফোন ও ছিনতাই করা লেডিস ব্যাগ জব্দ করা হয়েছে।শনিবার আসামীকে দ্রুত বিচার আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০