1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১৪ বার দেখা হয়েছে

এনামুল হক নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহসপতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংঙ্খলা, মাদক, চোরাচালান, সন্ত্রাশ ও নাশকতা, ইনোভেশন, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা বিভিন্ন দপ্তরের দাপ্তরিক যাবতীয় আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সাপাহার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রুহুল আমিন,কৃষি কর্মকর্তা শাপলা খাতুন , প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা,বিজিবি কমান্ডার জাহিদ , নব নির্বাচিত ছয় ইউপি চেয়ারম্যান গন, সকল দপ্তরের কর্মকর্তা গন, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ সভার সদস্য গন উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবনির্বাচিত ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০