1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ঝিনাইদহে লিচু গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২৩ বার দেখা হয়েছে

মোঃ বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি লিচু বাগান থেকে শিরিনা খাতুন (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুধসর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের শাহপাড়ায় এ মরদেহ উদ্ধার করা হয়। শিরিনা খাতুন ওই গ্রামের জুনাব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে লিচুগাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মহসীন আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার রিপোর্ট এলেই জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০