1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২৩ বার দেখা হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় আফতাব মন্ডল (৩৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এতে নিহতের ফুফাত ভাই সান্টু মন্ডল আহত হয়েছে।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ‌তিলছাড়া বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো: সোলায়মান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আফতাব মন্ডল পাবনা জেলার সুজানগর উপজেলার কামালপুর গ্রামের সাহেব আলি মন্ডলের ছেলে।

উপ-পরিদর্শক মো: সোলায়মান জানান, নিহত আফতাব মন্ডল তার ফুফাত ভাই সান্টু মন্ডলকে নিয়ে মোটর সাইকেলে করে উপজেলার তিলছাড়া থেকে কাশিয়ানী সদরে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠার সময় দ্রুতগামী একটি ট্রাক চাপ দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহত সান্টু মন্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। #

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০