1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় হাইওয়ে পুলিশ কর্মকর্তা নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৯২ বার দেখা হয়েছে

লিটন সরকার বাদল,

কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিশ^রোড ফায়ার সার্ভিস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম শেরপুর জেলার সদর উপজেলার এতাবিয়া গ্রামের মৃত কাজিমউদ্দিনের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় রাতে যানবাহনের চাপ বেশী থাকার কারনে যানজট নিরসন ও নিরাপত্তায় কর্তব্যরত ছিলেন উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। তিনি আরো জানান,রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় কুমিল্লামুখী অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। নিহত মো. জাহাঙ্গীর আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০