1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় যুবলীগ নেতা কে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনায় নির্বাচনী শত্রুতার জের ধরে সালাহ উদ্দিন ওরফে জহির(২৫) নামে এক যুবলীগ নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘনিয়ারচর -তেভাগিয়া ষ্টীল ব্রীজের পাশে যুবলীগ নেতা সালাহ উদ্দিন জহিরকে একা পেয়ে কুপিয়ে মৃত্যু হয়েছে মনে করে ফেলে যায়। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। নিহত সালাহ উদ্দিন জহির আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. রেনু মিয়ার ছেলে। ইউনিয়ন যুবলীগ কর্মী ও ওয়াইফাই ব্যবসায়ী।

এলাকাবাসি সূত্রে আরোও জানাযায়,গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে একই গ্রামের ৩ জন ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহন করেন। মো.সিদ্দিকুর রহমান(নৌকা),জালাল উদ্দিন পাঠান (আনারস) ও মুকবল হোসেন পাঠান(ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করেন।

নিহত সালাহ উদ্দিন জহির পরাজিত প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থক। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষপুর থেকে বাড়ি আসার পথে তেভাগীয়া ষ্টীল ব্রীজের নিকটে তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পা কেটে ফেলে মৃত্যু হয়েছে মনে করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলেপ্রেরন করা হয়। রাতেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। থানায় মামলার প্রস্ততি চলছে।

এদিকে নিহত সালাহ উদ্দিন জহিরের বাবা মো.রেনু মিয়া ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন। পরিবারের দাবি নির্বাচনকে ঘিরে শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

নিহতের চাচা ওয়ার্ড আওয়ামীল সভাপতি মো.শহিদ মিয়া জানান, নির্বাচনী শত্রুতায় আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। নির্বাচনের পর থেকে নির্বাচিত চেয়ারম্যান জালাল পাঠান ও তার ভাতিজা মুকবল পাঠানের ইন্ধনে তাদের লোকজন প্রকাশ্য নৌকার কর্মীদের হত্যার হুমকি দিয়ে আসছিল বলে জানা যায়। তবে সালাহ উদ্দিন জহির মারা যাওয়ার আগে,বলেগেছে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে কুপিয়েছে।
ইউপি চেয়ারম্যান মুঠো ফোন রিসিভ না করায় ক্ষুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়ন বলে পরিবারের দাবী। তবে মুকবল হোসেন পাঠান জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এর সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন তিনি।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০