1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও তিনজন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭৮ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের ওমর মন্ডলের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চাদঁগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে কয়েকজনকে সাথে নিয়ে কৃষি কাজ করছিলেন সিদ্দিক। এ সময় হঠাৎ করে দুর্বৃত্তরা এসে সিদ্দিকসহ চারজনকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহত সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র – বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০