1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে ড্রামট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন।

আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার ২ আরোহী। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান (রেশম বাগান) এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৬টা এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক জেলার বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার মৃত ছাফর আফর আলীর ছেলে জুলহাস মিয়া( ৬০) একই এলাকার আবুল হাসেমের ছেলে যাত্রী জহিরুল ইসলাম (৩৫), উপজেলার কংশনাগর এলাকার দৌলত খাঁনের ছেলে মো. জালাল (৩৭),
কংশনাগর এলাকার আব্দুল মতিনের ছেলে আলমঙ্গীর হোসেন (২৭) ও দেবিদ্বার উপজেলার ছগুড়া এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম( ৩৩)।

আহত দুজন কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি ড্রাম ট্রাক চাপা দিলে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায়, ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ২ জন। মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় আছে। আহতরা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০