1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বার বরাট বাজারে আগুনে পুড়ল প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭৩ বার দেখা হয়েছে

(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি //

দেবীদ্বার উপজেলার (ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কের মাধাইয়া বাজারের পশ্চিম পাশে) বরাট বাজারে জাহাঙ্গীর মিয়ার মার্কেটের একটি স্ক্রাপ গোডাউনসহ ৩ দোকানে আগুন লেগে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটায় করিমের ষ্টেশনারী দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারেবলে স্থানীয়রা জানিয়েছেন।

আগুন লাগার সংবাদে চান্দিনা ফায়ার সার্ভিসকে জানানো হলেও ফায়ার সার্ভিসের লোকজন বিলম্বে আসার কারনে ক্ষতিগ্রস্থ্য বেশী হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ইব্রাহীম মিয়ার’র স্ক্রাপ মালামালের গোডাউনসহ ৩দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ইব্রাহিম জানান, করিমের ষ্টেশনারী দোকান থেকে আগুন শুরু হয়। তবে আবদুল করিম জানায় তার ষ্টেশনারী দোকানের বিদ্যুৎ বন্ধ ছিল এবং ইব্রাহিমের স্ক্রাপ মালামালের গোডাউনের সকল মালামাল পুড়ে যায়।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনাই কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০