1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে নিয়মিত বিদ্যুৎ  বিল পরিশোধকারীদের মাঝে  পুরস্কার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮৫ বার দেখা হয়েছে
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে জরিমানা বিহীন নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী
গ্রাহকদেরকে পুরস্কৃত করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কতৃপক্ষ।
সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ জোনাল অফিস, বাঙ্গরা জোনাল অফিস ও
মুরাদনগর উপজেলা সাব-জোনাল অফিস থেকে এই পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন মুরাদনগর উপজেলার
কোম্পানীগঞ্জ জোনাল অফিস, বাঙ্গরা জোনাল অফিস ও মুরাদনগর উপজেলা সাব-
জোনাল অফিসের সকল গ্রাহকদের মধ্যে থেকে জরিমানা বিহীন নিয়মিত বিদ্যুৎ
বিল প্রদানকারী গ্রাহকদের থেকে শিল্প, বাণিজ্যিক, আবাসিক, সেচ ও দাতব্য এই
৫টি ক্যাটাগরিতে লটারীর মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩৬জন
গ্রাহকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লটারীতে বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার হিসেবে সিলিং ফ্যান, রাইস কুকার ও
আয়রন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল
ম্যানেজার এ,কে,এম আজাদ, এজিএম (কম) ইমতিয়াজ জাহিদ। বাঙ্গরা জোনাল
অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ রেজাউল করিম, এজিএম (কম)
ইকতিয়াক ইবনে আহসান, মুরাদনগর সাব জোনাল অফিসের এজিএম ফরিদ উদ্দিন।
কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ বলেন আমাদের পল্লী
বিদ্যুৎ সমিতিÑ১এর ৩৩তম বার্ষিক সাধারন সভায় কোম্পানীগঞ্জ জোনাল
অফিসের নিয়মিত বিল পরিশোধকারী ১২জন গ্রাহক লটারীর মাধ্যমে নির্বাচিত
হয়। তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেই।
বাঙ্গরা জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ রেজাউল করিম বলেন গ্রাহকদেরকে
নিয়মিত বিদ্যুৎ বিল প্রদান করা জন্য উৎসাহ দিতে কতৃপক্ষ প্রতি বছর এই
পুরস্কার দিয়ে থাকে।
মুরাদনগর সাব জোনাল অফিসের এজিএম ফরিদ উদ্দিন বলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ
সমিতির বার্ষিক সাধারন সভা উপলক্ষে পাঁচটি ক্যাটাগরিতে নিয়মিত বিল
পরিশোধকারীদের প্রথম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করি। এই আয়োজনের মাধ্যমে
নিয়মিত বিদ্যুৎ বিল প্রদানে গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি হবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০