1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পত্নীলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১৮ বার দেখা হয়েছে
এনামুল হক নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

নিহতরা হলেন, জেলার সাপাহার উপজেলা সদরের গোডাউন পাড়ার নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৮) ও পিছলডাঙা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান হোসেন (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন ও রেজুয়ান হোসেনসহ দুই মোটরসাইকেল যোগে পাঁচজন জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে এসেছিলেন ছিলেন। কাজ শেষে তারা সাপাহারে ফিরার পথে নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফরহাদ হোসেন মারা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রেজুয়ান হোসেন মারা যান। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০