1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে নির্বাচনী সহিংসতায় বাড়িঘর ভাঙচুর ও লুট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮০ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
মুুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের গাংগেরকুট এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় তিন জনকে পিটিয়ে জখম ও কমপক্ষে তিনটি বাড়িসহ দুটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সদ্য নির্বাচিত মেম্বার মাহবুব ও তার লোকজন । (১ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী ও সাবেক মেম্বার ফাতু মিয়া।
সরেজমিন গিয়ে জানা যায়, ষষ্ঠধাপে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করেন ফাতু মিয়া ও মাহবুব। নির্বাচনে মাহবুব জয়লাভ করেন। নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে ভোট না দেওয়ার অপরাধে পলাশ, লালন, ও নাহিদেকে পিটিয়ে আহত করেন মাহবুব ও তার সন্ত্রাসী লোকজন।
ইউনিয়ন আওয়ামিলিগের সভাপতি হুমায়ন কবির কিবরিয়া বলেন, বুধবার সকাল ১১ টায় ফাতু মেম্বারের ডুপ্লেক্স বাড়িতে হামলা চালিয়ে অর্থলুট ও ভাঙচুর করেছেন মাহবুব ও তার সমর্থক জেলা আওয়ামীলীগ নেতা আবু নেছারের লোকজন। তারপর তারা ফাতু মেম্বারের সমর্থক আবুল বাশারের বাড়ি ও কালীগঞ্জ বাজারে কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আন্দিকুট ২নং ওযার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল বাশার (৬৫) বলেন, আমি ফাতু মেম্বারকে ভোট দেওয়ার অপরাধে মাহবুব ও তার সমর্থিত কুমিল্লা জেলা আওয়ামীলীগ নেতা আবু নেছারের নেতৃত্বে একদল সন্ত্রাস আমার ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে টাকা পয়সা ও স্বর্ণ অলংকার লুটে নেয়। যাওয়ার সময় আমার ঘরে থাকা জাতির জনক বঙ্গবন্ধু ও আমার নেত্রী শেখ হাসিনার ছবি পদদলিত করে কুপিয়ে নষ্ট করেন। এসময় আমার স্ত্রী তাদের ভয়ে বাথরুমে লুকিয়ে গেলে সন্ত্রাসীরা বাথরুমের দরজা কুপিয়ে তাকে চুল ধরে টেনে বের করে লাঞ্চিত করেন।
ক্ষতিগ্রস্থ মানিক মিয়ার স্ত্রী জুলী আক্তার বলেন, নব্য মেম্বার মাহবুবুর রহমান ও তার একদল দুর্ধর্ষ সন্ত্রাস প্রকৃতির লোকজন নিয়ে আমার রুমে ঢুকে পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনার পর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থরা মামলা দিলে আইনগত ব্যবস্থ্য গ্রহণ করা হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক । এলাকায় যেন কোন সংঘাত না হয় সেজন্য পুলিশ মোতায়ান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০