1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ইথিক্যাল ড্রাগস লিমিটেডে ভূয়া সনদে চাকরি ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসী ও রোগী চিকিৎসা!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৪৫৮ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি //

লক্ষ্মীপুরে শ্যামল মজুমদার নামের এক ব্যাক্তি শিক্ষাগত যোগ্যতার ভূয়া সনদ দিয়ে ইথিক্যাল ড্রাগস লিঃ নামক একটি ঔষধ কোম্পানিতে চাকরি করার খবর পাওয়া গেছে। শ্যামল মজুমদার লক্ষ্মীপুর সদরের ৬ নং বাঁঙ্গা খা ইউনিয়নের আমানতউল্লাপুর গ্রামের সুরেন্দ্র ডাক্তার বাড়ীর মৃত পরশ মজুমদারের ছেলে। একই সাথে শ্যামল দীর্ঘদিন ধরে ধানাইপানাই নামক স্থানে ফার্মেসী খুলে ঔষধ বিক্রি ও রোগীদের চিকিৎসা করছে।

ইন্টারমিডিয়েট ও বিএ পাশের সনদ দিয়ে শ্যামল মজুমদার ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইথিক্যাল ড্রাগস লিমিটেড কোম্পানিতে মাঠ পর্যায়ে বিভিন্ন দোকানে ঔষধ  প্রতিনিধি হিসেবে ঔষধ বিক্রি করছে। সে তার এলাকা ধানাইপানাইতে ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসী খুলে ঔষধ বিক্রি ও রোগীদের চিকিৎসা করছে। জন্মনিবন্ধন থেকে জানা যায় শ্যামল মজুমদার পিতা পরশ মজুমদার, মাতা সন্ধা রাণী মজুমদার, গ্রাম আমানতউল্লা পুর, সুরেন্দ্র ডাক্তার বাড়ী হলেও শিক্ষা সনদে প্রাপ্ত ঠিকানা, শ্যামল মজুমদার পিতা নেপাল মজুমদার, মাতা ফুল মজুমদার, গ্রাম এখলাসপুর, উপজেলা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। নামের সাথে মিল থাকায় সে প্রতারণার আশ্রয় নিয়ে ইথিক্যাল ড্রাগস লিমিটেডের জনসংযোগ কর্মকর্তাকে ম্যানেজ করে চাকরি নেয়। প্রকৃত সনদধারী প্রতারক শ্যামলের মাসতুতো ভাই লাগে।

জানা গেছে ইথিক্যাল ড্রাগস লিমিটেড কোম্পানিতে শিক্ষাগত যোগ্যতার চেয়ে ঔষধ বিক্রি করতে পারা লোকদের গুরুত্ব বেশী।

শ্যামল মজুমদার এ প্রতিবেদকের কাছে মাসতুতো ভাই শ্যামলের সনদ ব্যবহারের কথাটি স্বীকার করে বলেন- তিনি চাকরি পাওয়ার জন্য এ কাজটি করেছেন।

ইথিক্যাল ড্রাগস এর লক্ষীপুর জোনাল ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ বলেন- ‘ভুয়া মিথ্যা সনদ দিয়ে চাকরি করার বিষয়টি আমি জানি না। তবে ইথিক্যাল ড্রাগস লিমিটেডে চাকরি নিতে সনদের মূল কপি নেয়া হয় না। এখানে শিক্ষাগত যোগ্যতার চেয়ে মাঠ পর্যায়ে দক্ষ লোকদের নিয়োগ দেয়া হয়।’

এরিয়া ম্যানেজার আব্দুল তৌহিদ মৃধা এ প্রতিবেদকের কাছে বলেন-‘বিষয়টি যখন আমি শুনতে পেরেছি, তাহলে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল গফফার বলেন- ‘বিষয়টি জেনে অত্যন্ত ব্যথিত হয়েছি। বিদ্যাশিক্ষাহীন, সনদ, ড্রাগ লাইসেন্স ছাড়াই কীভাবে একজন লোক ঔষধ বিক্রি করছে এবং রোগী দেখছে! বিষয়টি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০