1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে নৌকা প্রতীকের তিন প্রার্থীর সমর্থকদের উপরে হামলা; গাড়ী ভাংচুর, আহত ৯ আটক ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে তিন প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার চাপিতলা, জাহাপুর ও ছালিয়াকান্দি ইউনিয়নে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গাড়ি ভাংচুর ও নয় জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওই তিন ইউনিয়নের নৌকা প্রার্থীর সমর্থকদের উপরে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা চালিয়েছেন বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
চাপিতলা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আবু মুছা আল কবির বলেন, ‘বুধবার সন্ধ্যায় আমার কর্মীদের উপরে হামলা চালায় স্বতস্ত্র প্রার্থী চশমা প্রতীকের মনিরুল আলম দিপুর নেতৃত্বে লোকজন। হামলায় তিনজন আহত হয়েছে। একটি গাড়ী ভাংচুর করেছে। তাদের মধ্যে একজন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন, অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক। ঘটনার পর এলাকার ভোটারদের মাঝে চরম আতংক বিরাজ করছে। এ হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। স্বতস্ত্র প্রার্থী মনিরুল আলম দিপু মুঠোফোনে বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানি না।
জাহাপুর ইউনিয়নের শফিকুল ইসলাম বলেন, টেলিফোনের প্রার্থী শওকতের লোকজন আমার নির্বাচনী অফিস ভাংচুর করে একজনকে পিটিয়ে আহত করেছে। তকে স্বতস্ত্র প্রার্থী সৈকত ঘটনা অস্বীকার করছে।
অপর দিকে ছালিয়াকান্দি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত দফায় দফায় হামলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আবু মুসা ও নৌকার প্রার্থী ছোটনের কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। উভয় দলের ৫জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন আছে।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, বলেন ছালিয়াকান্দি ইউনিয়নের একজন আটক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন আছে। অন্য অভিযোগ গুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০