1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নিপুণ রায়কে গ্রেপ্তারের কারণ জানাল র‍্যাব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১১৩৩ বার দেখা হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি নাশকতার ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি র‍্যাবের।

ঢাকার রায়েরবাজারের বাসা থেকে আজ রোববার দুপুরের পর নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয় বলে জানান তার ফুফাতো ভাই কৃষ্ণ। তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রায়েরবাজার গয়েশ্বর চন্দ্র রায়ের বাসা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানানো হয়নি। তার পরিবারের বরাত দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

তখন যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তারা নিপুণ রায়কে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য না থাকার কথা জানান। সন্ধ্যায় র‍্যাব তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে। নিপুণের সঙ্গে আরমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে আজ সকাল নয়টায় আরমানকে তারা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেন। এরপর তার জবানবন্দি অনুযায়ী নিপুণ রায়কে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আরমানসহ আরও অনেককে বাসে আগুন লাগাতে বলেছিলেন নিপুণ রায়। আরমান কোনো বাসে আগুন লাগিয়েছিলেন কি না, এ প্রশ্নের জবাবে আশিক বিল্লাহ জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

প্রসঙ্গত, নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০