1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নিপুণ রায়কে গ্রেপ্তারের কারণ জানাল র‍্যাব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১১৬০ বার দেখা হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি নাশকতার ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি র‍্যাবের।

ঢাকার রায়েরবাজারের বাসা থেকে আজ রোববার দুপুরের পর নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয় বলে জানান তার ফুফাতো ভাই কৃষ্ণ। তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রায়েরবাজার গয়েশ্বর চন্দ্র রায়ের বাসা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানানো হয়নি। তার পরিবারের বরাত দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

তখন যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তারা নিপুণ রায়কে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য না থাকার কথা জানান। সন্ধ্যায় র‍্যাব তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে। নিপুণের সঙ্গে আরমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে আজ সকাল নয়টায় আরমানকে তারা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেন। এরপর তার জবানবন্দি অনুযায়ী নিপুণ রায়কে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আরমানসহ আরও অনেককে বাসে আগুন লাগাতে বলেছিলেন নিপুণ রায়। আরমান কোনো বাসে আগুন লাগিয়েছিলেন কি না, এ প্রশ্নের জবাবে আশিক বিল্লাহ জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

প্রসঙ্গত, নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০