1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জন্মনিবন্ধন করলেই মিলবে নগদ টাকা ও গাছের চারা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৪৩৭ বার দেখা হয়েছে
অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধি //

লক্ষ্মীপুর পৌরসভায় জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে মিলবে নগদ ৫০০ টাকা ও একটি গাছের চারা। পৌর পরিষদ থেকে এ পুরস্কার দেওয়া হবে।

সোমবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু জন্মের প্রথম টিকা দিয়ে কার্ড সংগ্রহ করবেন। এরপর পৌরসভার বাসিন্দারা ৩৫ দিনের মধ্যে শিশু জন্ম নিবন্ধন নিশ্চিত করুন। উল্লেখিত দিনের মধ্যে নিবন্ধন করলে প্রত্যেককে টাকা ও গাছ পুরস্কার দেওয়া হবে। গাছটি বাড়ির আঙিনায় রোপণ করবেন। আপনার শিশুও বড় হবে। গাছটিও বড় হতে থাকবে। এ গাছটি আপনার শিশুর জন্য বিমা হয়ে থাকবে।

এদিকে এ তথ্যটি এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ পৌর এলাকায় প্রচার করা হচ্ছে। এ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০