1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মনোহরদীতে পিকআপ বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪৪৮ বার দেখা হয়েছে
নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী পিকআপ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। শনিবার সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি বাজারের মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিপুল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর সন্মানিয়া গ্রামের তাইজ উদ্দীনের ছেলে। আর আহতরা হলো- একই এলাকার ইমন (২৪) ও জুয়েল (২৩)।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরেএকটি মোটরসাইকেল যোগে বিপুল মিয়া ও তার দুই সহযোগীকে নিয়ে একদুয়ারিয়া ইউনিয়নের মুন্ডলদিয়া গ্রামে ব্যাডমিন্টন খেলা শেষে বিজয় উল্লাস করে বন্ধুদের সাথে করে নিজ বাড়ি কাপাসিয়ার সন্মানিয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে বগাদি বাজার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকাপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে তিনজনই গুরুতর আহত হয়। এ সময় সাথে থাকা লোকজন আহতদের দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা এএনএম মিজানুর রহমান বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় আঘাত প্রাপ্ত দুইজনকে হাসপাতালে নিয়ে এসেছিল স্বজনরা। এর মধ্যে বিপুল মিয়া পথিমধ্যেই মারা গিয়েছিল। বিপুল মিয়ার মাথায় ডান পাশে, হাঁটুতে ও এলভো জয়েন্টে এ আঘাতের চিহ্ন ছিলো। আর অপর আহত ইমন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গিয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় একজন মারা গিয়েছে শোনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০