1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বেলাবতে কলা ক্ষেত থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৫১ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি //

নরসিংদীর বেলাবতে কলা ক্ষেত থেকে এক অজ্ঞাত (১৬) কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট এলাকার একটি কলা ক্ষেত তেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্থানীয় এক মহিলা কলাক্ষেতে পাতা কুড়াঁতে এসেছিলো। এসময় তিনি কলাক্ষেতে পাতা কুড়াঁতে গিয়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে।  পরে তিনি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি গোয়েদা পুলিশ ও সিআইডির সদস্যরা পৌঁছে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, মরদেহ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করে মরদেহ কলাক্ষেতে ফেলে যাওয়া হয়েছে।

নিহতের পরিচয় ও হত্যার কারণ উদঘাঠনে পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডির সদস্যরা কাজ করছে। আশা করছি দ্রুত সময়ে আমরা রহস্য উদঘাটন করতে পারবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০