1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি  :

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  সকাল ১০ টার দিকে সদর উপজেলার কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নবী হোসেন (৫০) ও অভিযুক্ত বড় ভাই আলী হোসেন। তারা কামারগাঁও গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নবী হোসেনের সাথে তার বড় ভাই আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে তাদের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই নবী হোসেনের তল পেটে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে । পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়েগেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি ।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন,  পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তবে আসল রহস্য উদঘার্টন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০