1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জটিল অপারেশন দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করলেন মুরাদনগর হাসপাতাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৮৭৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
এক প্রসূতি মায়ের অপারেশন দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করলেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মা ও নবজাত শিশু দু’জনেই সুস্থ্য থাকায় সফল অপারেশন হয়েছে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে প্রথম বারের মতো ওই অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে। নবজাতকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।
অপারেশনে অংশগ্রহণ করেন, গাইনি কনসালট্যান্ট ডাঃ ফৌজিয়া আবুল ফয়েজ, এনেস্থিসিয়া কনসালট্যান্ট ডাঃ রেদোয়ান ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আফরোজা আক্তার, ডাঃ নাজনীন সুলতানা।
নবজাতকের বাবা আক্তার হোসেন বলেন, আমার স্ত্রীর শারীরিক নানা সমস্যা ছিলো। জেলায় ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারদের কথা শুনে ভয় পেয়ে বাড়িতে চলে আসি। পাশের বাড়ীর একজনের পরামর্শে মুরাদনগর হাসপালে এনে আমার স্ত্রীকে ভর্তি করি। ভর্তি হওয়ার পর থেকেই বড় ডাক্তার (ডাঃ নাজমুল আলম) আমাদেরকে মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন এবং ডাক্তারদের সেবা ও কার্যক্রম দেখে আমি সত্যি অবাক হয়েছি। তিনি বিনামূল্যে এই অপারেশ করেছেন। বর্তমানে মা ও ছেলে উভয়েই সুস্থ্য আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, পঞ্চাশ শয্যা এই হাসপাতালে আমি আসার পর থেকে একে একে সকল দিকের সমস্যা দূর করেছি। সর্বশেষ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুনের সার্বিক সহযোগীতায় অপারেশন থিয়েটারটি শুভ সূচনা করলাম। এখন থেকে মুরাদনগর হাসপাতাল সকল সেবা কার্যক্রমে স্বয়ংসম্পূর্ণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০