1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ভোলায় মাদকের বড় চালান জব্দ, নারী সহ আটক- ৪ 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৭৩৩ বার দেখা হয়েছে
 ভোলা জেলা প্রতিনিধি //
পুলিশ সুপারের কার্যালয় (ভোলা) সুত্রে জানা যায়,
অফিসার ইনচার্জ  দক্ষিণ আইচা থানা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে দক্ষিণ আইচা থানাধীন ৯নং চরমানিকা ইউনিয়ন হইতে ১কেজি ১৫০গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

রবিবার ১৬ই জানুয়ারি মধ্যরাতে এসআই (নিঃ) মোঃ রাসেল মাহমুদ ও সংগীয় অফিসার ফোর্স সহ  দক্ষিণ আইচা থানাধীন ০৯ নং চরমানিকা ইউনিয়নের চরমানিকা ০৩নং ওয়ার্ডস্থ আসামী মোঃ হাসান হাওলাদার (৩০), পিতা- মৃত চানমিয়া হাওলাদার, সাং-চরমানিকা ৩নং ওয়ার্ড, থানা-দক্ষিন  আইচা, জেলা-ভোলা এর  চৌচালা টিনের বসত ঘরের পশ্চিম পাশে বাড়ান্দার উত্তর কর্নারে মাদকদ্রব্য অভিযান পরিচালনা করিয়া মোট ১ কেজি ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ওজন মাপার ডিজিটাল যন্ত্র সহ আসামী ১৷ মোঃ হাসান হাওলাদার  (৩০), ২। মোঃ জিসান (২১), ৩। মোঃ রাব্বি (২৩), ৪। মোসাঃ রিনা বেগম (২৫)কে গ্রেফতার করেন।

উল্লেখ্য,আটককৃত ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলেও জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০