1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, আহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৮৬৯ বার দেখা হয়েছে
নরসিংদী প্রতিনিধি //

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শান্তা আক্তার (২৬) ও নাজমা আক্তার (২২) নামে ২ নারী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক সোহেল মিয়া (৩০)। শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর কাপাসিয়ার কামারগাঁও গ্রামের রতন মিয়ার মেয়ে শান্তা আক্তার (২৬) ও একই থানার শনমানিয়া গ্রামের মো. সিরাজ উদ্দিনের মেয়ে নাজমা আক্তার (২২)। আহত সোহেল মিয়া (৩০) গাজীপুর কাপাসিয়ার কামারগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ঢাকার দিকে যাচ্ছিলেন। পাঁচদোনা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি তেলবাহী লরি ওই মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটির চালকসহ তিনজনই মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শান্তা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলটির চালক সোহেল মিয়া ও নাজমা আক্তারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে পাঠান উপস্থিত লোকজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা আক্তারের মৃত্যু হয়। আহত সোহেল মিয়া শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত ২ নারীর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০