1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নব নিযুক্ত তিন বিচারপতির শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৮৬৫ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি //
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত ‌তিন বিচারপ‌তি।

শনিবার (১৫ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বে‌দি‌তে পুস্পস্তবক অর্পন ক‌রে গভীর শ্রদ্ধা জানান নব নিযুক্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

পরে বঙ্গবন্ধু, তার প‌রিবা‌রের শহীদ সদস্য, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, ও জাতীয় ৪ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা ক‌রে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন মৃধা, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা দায়রা জজ আব্বাস উদ্দিন, গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ জেলা আইনজী‌বি সমি‌তির সম্পাদক এম জুলকদর রহমান উপ‌স্থিত ছি‌লেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০