1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪৬২ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ- প্রতিনিধি //
প্রধান শিক্ষকদের ২য় শ্রেনির গেজেটেড ও ১০ গ্রেড প্রদানে উচ্চ আদালতের রায় আপিল বিভাগে বহাল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান শিক্ষকরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় নির্বাহি সভাপতি রনজিত ভট্টাচায্য, নির্বাহী সম্পাদক স্বরুপ দাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৫ শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০