1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় ২৬ ইউপি চেয়ারম্যান সদস্যদের শপথ গ্রহন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে
মিজানুর রহমান মিলন বগুড়া জেলা প্রতিনিধি //

বগুড়ার ৩ উপজেলার ২৬ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন।গত ১২ জানুয়ারী  বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় ২৬ ইউপির চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। তিনি নবনির্বাচিতদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান।

অনুষ্ঠানে বগুড়ার ধুনট উপজেলার ১০ জন, সদর উপজেলার উপজেলার ৭ জন ও শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক  সোহরাব হোসেন ছান্নু, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পাল, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের কার্যালয়ে ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর বগুড়ার তিন উপজেলার ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০