1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাদক সেবন করে মাকে মারধর,ছেলের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে
অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি //

মাদক সেবন করে মাকে মারধর করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আব্দুল আজিজ সর্দার ওরফে আরিফ নামের ওই মাদকসেবীকে পাঁচ মাসের কারাদণ্ড দেন। আরিফ উপজেলার হাজিরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরিফ মাদক সেবন করে তার মাকে প্রায়ই মারধর করতেন। বিষয়টি পুলিশকে জানালে গতকাল দুপুরে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০