1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

গোপালগঞ্জে সরকারী খাল ভরাট করার দায়ে দুই যুবকের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৭৪২ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি //
গোপালগঞ্জে অবৈধভাবে সরকারী খাল ভরাট করার দায়ে দুই যুবককে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা সিংগাতী গ্রামের জিকরুল শেখের ছেলে শরীফুল শেখ (২১) ও একই উপজেলার কদমতলা গ্রামের কিমো মোল্লার ছেলে মাহমুদ মোল্লা (২২)।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা জানান, শহরতরীর জেলা কারাগারের সামনে অবৈধভাবে সরকারী খাল ভরাট করছিল শরীফুল ও মাহুমদসহ তাদের লোকজন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা ওই স্থানে অভিযান চালান। এসময় অবৈধভাবে সরকারী খাল ভরাট করার দায়ে শরীফুল ও মাহুমদকে এক বছর করে কারাদন্ড প্রদান করে জেলা হাজতে পাঠানো নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০