1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কোটালীপাড়ায় ১২ হাজার শীতার্ত মানুষ পেল প্রধানমন্ত্রীর শীতবস্ত্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৯১৩ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ  প্রতিনিধি //
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২ হাজার শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে শীতবস্ত্র কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের উদ্যোগে এ শীতবস্ত্র দেয়া হয়।

রবিবার (০৯ জানুয়ারী) পৌরসভা ভবন চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র নিতে আসা পৌরসভার ডহরপাড়া গ্রামের ষাটোর্ধ্ব মহিতোন বেগম বলেন, এতোদিন শীতে কষ্ট পাইছি। এখন আমাগো জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বল পাঠাইছে। আমাগো আর শীতে কষ্ট করতে হইবো না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি কোটালীপাড়ার শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য ৬০০০ কম্বল ও ৬০০০ সোয়েটার দিয়েছেন। আমরা আজকে এ সোয়েটার ও কম্বল বিতরণ করলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০