1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জে ৯ বছরের শিশু যৌন নির্যাতনকারী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৯০১ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ :

গোপালগঞ্জে ৯ বছরের এক শিশুকে যৌন নির্যাতন করায় শাহজাহান মুন্সী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ জানুয়ারী) গভীর রাতে শহরতলীর বেদগ্রাম এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

রবিবার (০৯ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বিষযটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শাহজাহান মুন্সী শহরতলীর বেদগ্রাম পশ্চিম পাড়া এলাকার মোসলেম মুন্সীর ছেলে।

ওসি মো: মনিরুল ইসলাম জানান, নির্যাতনের শিকার ওই শিশুর মা বাবা বেদগ্রাম পশ্চিম পাড়া এলাকার শাহজাহান মুন্সী বাড়ীতে ভাড়া থাকতেন। প্রায় সময় খেলার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নিতেন শাহজাহান।

শনিবার রাতে খেলার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নেয়। পরে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে যৌন নির্যাতন করে শাহাজান মুন্সী। পরে ওই শিশু তার মা বাবাকে ঘটনাটি জানালে তারা ওই রাতেই গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বেদগ্রাম পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী শাহজাহান মুন্সীকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরো জানান,  রবিবার (০৯ জানুয়ারী) দুপুরে নির্যাতরনের শিকার ওই শিশুর ডাক্তারী ও আলমত পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০