1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

মুরাদনগরের জাহাপুরে নৌকার সমর্থনে আওয়ামী লীগ কর্মী উঠান বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১০৬৮ বার দেখা হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
মুরাদনগর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল ইসলামের প্রতীক নৌকা মার্কার প্রচারণায়  আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে নৌকা মার্কার নির্বাচনী কর্মীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে জাহাপুর উত্তর পাড়া ৩নং ওয়ার্ডের জহির এর বাড়িতে
আবুল কাশেমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জহিরের সঞ্চালনায়।
কর্মী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ উপজেলা সাবেক আহবায়ক ফয়সাল আহমদ নাহিদ,ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ খান, হোসেন,জহির, বাতেন, মনির, ফারুক, দেলোয়ার জুলহাস,আক্তার, মালেক, দুলাল,আলম,সোহেল, সোহাগ,সহিদ,রেজাউল,সামাদ,রমজান,
মামুন, রমজান,রফিক প্রমুখ।
এ সময় বক্তারা আগামী ৩১ জানুয়ারি  জাহাপুর ইউপি নির্বাচনে এলাকাবাসীর কাছে নৌকা মার্কায় ভোট কামনা করেন। নৌকার প্রার্থী এ কে এম শফিকুল ইসলাম  কে পুনরায় চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান করেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০