1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গভীর রাত উপেক্ষা করে ছিন্নমূল মানুষের কাছে ছুটলেন ইউএনও

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৭৬৪ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি //
হঠাৎ করে তীব্র শীত পড়ায় দূর্ভোগে পড়ে গোপালগঞ্জের কোটালীপাড়ার ছিন্নমূল মানুষেরা। একটু উষ্ণতার পরশ পেতে একটু সহযোগীতার অপক্ষোয় থাকে এসব ছিন্নমূল মানুষ। কিন্তু তাদের সেই অপেক্ষা যেন আর শেষ হচ্ছিল না।

আর এসব ছিন্নমূল মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে গভীর রাত উপেক্ষা করে ছুটে আসেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ।

বুধবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আমতলী, বান্ধাবাড়ী, রাধাগঞ্জ, কুশলা ও হিরন ইউনিয়রের বিভিন্ন এলাকার কম্বল নিয়ে ঘুরতে থাকেন ইউএনও। এসময় বিভিন্ন বাসা-বাড়ী ও সড়কের পাথে থাকা দরিদ্র শীতার্ত মানুষের খোঁজ খবর নিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ রহমানসহ টিম গ্যারিলার সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব ছিন্নমূল মানুষ বলেন, হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়েছে। গরম কাপড় না থাকায় আর সহযোগীতা না পাওয়ায় শীতে কষ্ঠ পাচ্ছিলেন তারা। কিন্তু এখন কম্বল পাওয়ায় শীতের কষ্ট দূর হয়েছে। পরিবার পরিজন নিয়ে এখন একটু ভাল থাকতে পারবেন তারা।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, গরম কাপড় না থাকায় এসব ছিন্নমূল কানুষ শীতে কষ্ঠ পাচ্ছিলেন। তাদের কষ্ট কিছুটা হলেও দূর করতে রাতেই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষ মাঝে কম্বল বিতরন করেছি। আগামীতে ধারা অব্যাহত থাকবে বলে আস্বস্থ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০