1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে বিশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫২৩ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে ২০কেজি গাঁজাসহ স্বপন(৩৫) নামের এক মাদক
ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের
গকুলনগর এলাকার হাসান ব্রিকসের সামনে থেকে তাকে আটক করে মুরাদনগর
থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কৈশার
গ্রামের মৃত সানু মিয়ার ছেলে।
জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মাদকের একটি বড় চালান নিয়ে
কুমিল্লা-সিলেট মহাসড়কের গকুলনগর অংশে হাসান ব্রিকসের সামনে অবস্থান
করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)
আবুল হাসিম ও এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে
অভিযান চালিয়ে ২০কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম বলেন, আটককৃত মাদক
ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে
বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে
ব্রাহ্মনপাড়া থানায়ও মাদকের মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০