1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্র্যাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ট্রাকচাপায় আব্দুল আজিজ (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের ইউসুফ আলীর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঝাঐল থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস

সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০