1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জে ১৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৮৩২ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি //
স্বাধীনতার ৫০ বছর এবং মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে ১০ জন মরনোত্তরসহ ১৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে।

শেখ মনি স্মৃতি পরিষদ এ সম্মাননা প্রদান করে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান।

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম মিটু, শেখ মনি স্মৃতি পরিষদের সভাপতি গাজী তুষার আহমেদ বাঘা বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানে ১০জন মরনোত্তরসহ ১৪০জন বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের উত্তরীয় পরিয়ে হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়া। পরে আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০