1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে নৌকা-৬,বিদ্রেহী-৭, বিএনপি-২ বিজয়ী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৫২৭ বার দেখা হয়েছে
অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি //

ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে বিজয়ী হয়েছেন যারা
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার ১৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদর  উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে সাতটিতে বিদ্রোহী ও ছয়টিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি দু’টিতে বিএনপিপন্থি প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।জেলা  নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের বিজয়ীরা  হলেন-উত্তর জয়পুরে মিজানুর রহমান মিজান, চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু, শাকচরে মাহফুজুর রহমান মাস্টার, চররমনী মোহনে আবু ইউছুফ ছৈয়াল, টুমচরে সৈয়দ নুরুল আমিন লোলা ও দত্তপাড়ায় এটিএম কামাল উদ্দিন।

বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যে উত্তর হামছাদীতে নজরুল ইসলাম, হাজিরপাড়ায় সামছুল ইসলাম বাবুল পাটওয়ারী, দিঘলীতে ইসমাইল হোসেন, মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, ভবানীগঞ্জে সাইফুল হাসান রনি, চন্দ্রগঞ্জে নুরুল আমিন ও বশিকপুরে মাহফুজুর রহমান।

এছাড়া বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী পার্বতীনগর ইউনিয়নে ওয়াহিদুর রহমান ও কুশাখালিতে সালাউদ্দিন মানিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নৌকার ভরাডুবি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের কারণে নৌকার ভরাডুবি হয়েছে বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন প্রবীণ নেতা অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০