1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায়  মহাসড়ক অবরোধ, বাস কাউন্টার ভাংচুর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৯২ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি //
গোপালগঞ্জে বাসের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভ নিহত হবার ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক আড়াই ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় একটি বাস কাউন্টার ভাংচুর করা হয়।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনা পাড়ায় অবস্থান নেয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা দোলা পরিবহনের একটি বাস কাউন্টার ভাংচুর করে।

পরে নিরাপদ সড়কের দাবীতে ঘোনাপাড়ায় মহাসড়কের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ করলেও তারা তাদের অবস্থা থেকে না সরে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে শিক্ষক ও পুলিশের অনুরোধে আড়াই ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

মহাসড়ক অবরোধের মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দুই পাশের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় দোলা পরিবহনের একটি বাসের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভ নিহত হন। এতে আরো দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০