1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে শিক্ষার্থীদের  কোভিড টিকাদান শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৫৩ বার দেখা হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাস
টিকা দেওয়া শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
অডিটোরিয়ামে এ টিকা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও
দাখিল মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনির ১২ থেকে ১৭ বছর বয়সের প্রায় ৫৭ হাজার
শিক্ষার্থী টিকা পাবে।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একদল প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীরা শিক্ষার্থীদের
টিকা দিচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ জন্য ৩টি বুথ স্থাপন করা
হয়েছে।
টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা
(আরএমও) সিরাজুর ইসলাম মানিক। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা শফিউল আলম তালুকদার, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মফিজ উদ্দিন প্রমূখ।
উদ্বোধনী দিনে আনন্দের সঙ্গে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের। দশম
শ্রেনির শিক্ষার্থী শুভকে দিয়েই শুরু হয় এই কর্মসূচি। এরপরই টিকা নেয় একই
শ্রেনির শিক্ষার্থী তৌহিদ হোসেন।
প্রথম টিকা নেওয়া শিক্ষার্থী শুভ’র নিকট তার অনুভূতি জানতে চাইলে সে বলে,
‘টিকা নেওয়ার আগে সামান্য ভয় থাকলেও এখন ভালোই লাগছে। তবে আগের
মতোই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন স্যারেরা।’
টিকা নেওয়া আসন্ন এসএসসি পরীক্ষার্থী সাদিকা আফরোজ হেমা বলে,
‘আব্বু-আম্মু দুজনই টিকা নিয়েছেন। কোনো সমস্যা দেখিনি। আমারও
ভালো লাগছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই।’
সন্তানকে টিকা দিতে পেরে খুশি শিক্ষার্থীর মা নাজমিন আক্তার। তিনি
বলেন, ‘আমি ও আমার স্বামী দুই মাস আগে টিকার পূর্ণ ডোজ নিয়েছি।
এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আশা করি, ওরও কিছু হবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী
উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের তালিকা বিভিন্ন প্রতিষ্ঠান
থেকে নিয়েছি। সে অনুযায়ী টিকাদান কার্যক্রম চলছে।
আবাসিক মেডিকেল কর্মকর্তা সিরাজুর ইসলাম মানিক (আরএমও) বলেন,
শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০